রাজধানীর বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডে জুতার কারখানায় সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টায় লাগা আগুন সোয়া এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।
অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বছিলায় জুতার কারখানায় আগুন









