নকল কোর্ট ফি তৈরি ও সরবরাহের অভিযোগে ৯ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৬:১৪আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:৫৩

হাইকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে নকল কোর্ট ফি সরবরাহ এবং তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৭ জুন ও ৮ জুন মানিকগঞ্জ এবং রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) সিআইডির মালিবাগ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– দেলোয়ার, আলমগীর হোসেন, মনির হোসেন ওরফে মনির মোল্লা, পান্না মিয়া ওরফে পান্না কায়সার, আহমেদ হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান, মোতালেব সাকিব, জাকির হোসেন ও আনোয়ার হোসেন।

নকল কোর্ট ফি তৈরি ও সরবরাহের অভিযোগে ৯ জন গ্রেফতার ডিআইজি ইমাম হোসেন বলেন, আলমগীর হোসেনের মাধ্যমে মনির মোল্লার সঙ্গে দেলোয়ারের পরিচয় হয়। আলমগীরের সহায়তায় মনির মোল্লা পরবর্তী সময়ে দেলোয়ারসহ অন্যান্য আসামিদের নকল কপি সরবরাহ করতো। মামলার তদন্তকালে আসামি দেলওয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়।

আলমগীর ও মনির মোল্লা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা জানান, আসামি পান্না কায়সার অপর আসামি মনির মোল্লাকে এসব নকল কোর্ট ফি সরবরাহ করতেন ।

মতিঝিলের দিনা অফসেট প্রিন্টিং প্রেসের মালিক আহমেদ হোসেন ভূঁইয়া এবং তার সহযোগী মিজানুর রহমানকে গ্রেফতারের সময় তার কাছ থেকে নকল জাল কোর্ট ফি উদ্ধার করা হয়। কারখানার মূল মেকানিক মোতালেব সাকিবকে গ্রেফতার করা হয়। তারাও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের কাছে কৌশলে জালকুড়ি সরবরাহ করার কারণে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে থেকে বঞ্চিত হয়ে আসছিল। হাইকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে বিচার প্রার্থীদের আবেদনপত্রে বিভিন্ন অঙ্কের কোর্ট ফি সংযুক্ত করে রাজস্ব আদায়ের বিধান রয়েছে।

/আরটি/আরকে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম