‘আমার বঙ্গবন্ধু’ গেম খেলে পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১৯:৫৮আপডেট : ১২ জুন ২০২২, ১৯:৫৮

‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে। রবিবার (১২ জুন) ঢাকার উত্তরায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদফতরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান। এছাড়া, বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্যাডেটরাও উপস্থিত ছিলেন।

সারা বাংলাদেশ থেকে ৩০ লাখ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। সময়, পয়েন্ট ও বয়সের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে মোট ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে হাতে-কলমে বঙ্গবন্ধুকে জানার জন্য বিএনসিসি বিশেষ কার্যক্রম নিয়েছে। সে বিবেচনায় নতুন প্রজন্মকে মোবাইল ডিভাইসের মাধ্যমে বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে জানাতে বিএনসিসি তৈরি করেছে ‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপ।

আমার বঙ্গবন্ধু গেমটি গত ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উদ্বোধন করেন। এ নিয়ে দেশের সবার মধ্যে একটি উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা শেষ হয়েছিল গত ২৬ মার্চ।

/আরটি/এফএ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক