সংসারের কাজকর্মে পুরুষের চেয়ে নারী ৮ গুণ বেশি সময় দেন: বিবিএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ০০:১৬আপডেট : ১৪ জুন ২০২২, ০০:১৭

নারীরা ২৪ ঘণ্টার মধ্যে ১১ দশমিক ৬ ঘণ্টা সংসারের কাজকর্ম, শিশু-বৃদ্ধসহ পরিবারের সদস্যদের যত্ন-আত্তি করেই পার করে দেন। আর পুরুষেরা সংসারের কাজে ব্যয় করেন মাত্র ১ দশমিক ৬ ঘণ্টা। অর্থাৎ পুরুষের চেয়ে নারী সংসারের কাজকর্ম আট গুণ বেশি করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সমীক্ষায় এই চিত্র ওঠে এসেছে। সোমবার (১৩ জুন)  সমীক্ষাটি প্রকাশ করেছে সংস্থাটি।

দেশের একজন নারী-পুরুষ দৈনিক কত ঘণ্টা কী ধরনের কাজ করেন, তা এই সমীক্ষায় প্রকাশ করা হয়েছে। 

বিবিএস বলছে, নারীরা প্রতিদিন গৃহস্থালির কাজে ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করেন এবং পরিবারের সদস্যদের সেবা করতে খরচ করেন ১ দশমিক ২ ঘণ্টা। সব মিলিয়ে মজুরি ছাড়া কাজ করেন প্রতিদিন ৫ দশমিক ৬ ঘণ্টা। এসব কাজে নারীরা কোনও মজুরি পান না। কিন্তু পুরুষেরা দৈনিক মাত্র দশমিক ৮ ঘণ্টা এমন মজুরিহীন কাজ করেন।

দেখা যায়, প্রতিদিনের এক-চতুর্থাংশ সময় মজুরি ছাড়া সংসারের কাজকর্ম করেন নারীরা। যদিও অর্থনীতিতে এর কোনও স্বীকৃতিও নেই।

পুরুষেরা মজুরি নিয়ে (কর্মসংস্থানভিত্তিক) প্রতিদিন গড়ে ৬ দশমিক ১ ঘণ্টা কাজ করেন। নারীরা করেন মাত্র ১ দশমিক ২ ঘণ্টা। এ ছাড়া নারী-পুরুষ প্রতিদিন নানা ধরনের কাজ করেন। নিজের জন্য রান্না করা, টিভি দেখা, খেলাধুলা করা, সামাজিকতা রক্ষা করা ইত্যাদি।

বিবিএস আরও বলছে, টিভি দেখা, অবসরযাপন, বিনোদনসহ বিভিন্ন কাজে একজন নারী দৈনিক ২ দশমিক ৭ ঘণ্টা সময় ব্যয় করেন। আর পুরুষ এসব কাজে সময় খরচ করেন ২ দশমিক ৬ ঘণ্টা।

এ ছাড়া সমীক্ষায় মতামত প্রদানকারীদের প্রায় ৭৩ শতাংশই মোবাইল ফোন ব্যবহার করেন। নারীদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করেন। পুরুষদের মধ্যে তা ৮৬ শতাংশের বেশি। পুরুষের মধ্যে ৩০ শতাংশ এবং নারীদের মধ্যে ২১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী