সিলেট থেকে বিমানের লন্ডন ফ্লাইট বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৫:১১আপডেট : ১৮ জুন ২০২২, ১৫:১১

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। বন্যার কারণে শুক্রবার দুপুর থেকে এ বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আগামী ২১ জুন পর্যন্ত সিলেট থেকে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের এ তথ্য জানানো হচ্ছে। বিমানবন্দর চালু হলে ফের ফ্লাইট শুরু হবে।‘

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিমানবন্দরেও। পানি ঢুকে পড়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ফ্লাইট ওঠা নামা করলেও বিকালে পানি প্রবেশ করায় কার্যক্রম বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ওইদিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিমানবন্দরের রানওয়ে পানির নিচে ডুবে গেছে। অনেক ইনস্ট্রুমেন্ট পানির নিচে। এজন্য সাময়িকভাবে তিন দিনের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি