সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গত মানুষদের উদ্ধারে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া ত্রাণ বিতরণেও তৎপর রয়েছে বাহিনীর সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম শনিবার (১৮ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা দুর্গতদের সাহায্যার্থে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণে অন্যান্যদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা। এ কার্যক্রম চলমান থাকবে।









