সিলেটে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২২, ০০:৩৩আপডেট : ২০ জুন ২০২২, ০০:৩৩

সিলেটে ভারী বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী পর্যবেক্ষণ, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। রবিবার (১৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ এর জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, তাহেরপুর এবং দেরাই এলাকার পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় জাতীয় যেকোনও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। 

এর আগে একটি এমআই-১৭১এসএইচহেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়েছে। এছাড়াও, যেকোনও সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার ও ১টি পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছে।

/আরটি/জেজে/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম