মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ২২:২৬আপডেট : ২০ জুন ২০২২, ২২:২৬

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীকে চাপা দেওয়া এনা পরিবহনের বাস চালককে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। চালকের নাম আবুল হোসেন (৪৫)।

বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ

সোমবার (২০ জুন) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উত্তরা আবদুল্লাহপুরে এনা পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব-১৪৫৮১৩) মাইলস্টোন কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাদনান ফেরদৌস সাদকে চাপা দেয়। এতে সাদনান গুরুতর আহত হয়। এখন সে চিকিৎসাধীন।

ঘটনার পর সোমবার (২০ জুন) বিকালে মাইলস্টোন কলেজ ও উত্তরা কলেজ গাড়ির চালক ও হেলপারের বিচারের দাবিতে উত্তরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এরপর পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি হাজীপুরের শ্রীপুর এলাকায়।

ওসি জানিয়েছেন, এ ঘটনায় বাসটিও আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে সড়ক আইনে মামলা হয়েছে।

/এআরআর/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম