সাবেক রাষ্ট্রদূত ও লেখক মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ০০:০৬আপডেট : ২১ জুন ২০২২, ০০:৩০

সাবেক পররাষ্ট্র সচিব, রাষ্ট্রদূত এবং লেখক মহিউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

কূটনীতিক মহিউদ্দিন আহমদ একাত্তরে লন্ডনে তৎকালীন পাকিস্তান হাইকমিশনে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে তিনি প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যোগ দেন এবং জনমত গঠনে ভূমিকা রাখেন। লেখক হিসেবেও মহিউদ্দিন আহমেদের সুখ্যাতি ছিল।

তার ভাই জহির উদ্দিন আহমেদ ফেসবুকে জানান, আমাদের মেজ ভাই মরহুম মহিউদ্দিন আহমেদের প্রথম জানাজা উত্তরা ৭নং সেক্টরের মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে একই দিন বাদ আসর গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুরপুর জিএমহাটে। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন সম্পন্ন হবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমের আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে।

/ইউআই/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি