মাসে লক্ষাধিক বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে সৌদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৬:২৯আপডেট : ২১ জুন ২০২২, ১৬:২৯

গত পাঁচ মাসে সৌদি আরব বাংলাদেশ থেকে ৬ লাখেরও বেশি কর্মী-ভিসা ইস্যু করেছে। প্রতিদিন দূতাবাস ৬ থেকে ৮ হাজার ভিসা ইস্যু করে থাকে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

মঙ্গলবার (২১ জুন) দূতাবাসে তিনি এসব তথ্য জানান।

এই কর্মী-ভিসা দেওয়া অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘এছাড়াও ধর্মীয় সফর এবং ব্যবসায়ীদের ভিসা আলাদাভাবে দেওয়া হচ্ছে।’

এত বিপুল সংখ্যক ভিসা ইস্যু করতে সেকশনের কর্মকর্তাদের প্রতিদিন রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি শ্রমিকদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের সকল কাগজপত্রসহ ভিসার জন্য আবেদন করুন। কারণ কাগজপত্রে ত্রুটি কিংবা কমতি থাকলে প্রক্রিয়া বিলম্বিত হয়।’

বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভিসা বন্ধ করেনি বা আসা-যাওয়ার ফ্লাইট স্থগিত করেনি বলেও তিনি জানান।

এদিকে বন্যায় কবলিতদের সহায়তা হিসেবে সরকারকে ৫০ টন খেজুর ত্রাণ সহায়তা দিয়েছে সৌদি আরব। এসব খেজুর বন্যাদুর্গত সিলেট, সুনামগঞ্জসহ অন্যান্য জেলায় বিলি করা হবে। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ২০১৬ থেকে আমরা মোট ৩ হাজার ৯৩ টন খেজুর বাংলাদেশকে ত্রাণ সহায়তা দিয়েছি।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
সৌদি যুবরাজকে সংহতিপত্র দিয়েছেন তারেক রহমান, পাশে থাকার অঙ্গীকার
ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের সৌদি ছাড়ার সুযোগ
প্রবাসী কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ বিশ হাজার টাকায় সৌদি আরব থেকে ঢাকা ফেরার সুযোগ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম