যন্ত্র দিয়ে নাট-বল্টু খোলে ওই যুবক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৯:১২আপডেট : ২৬ জুন ২০২২, ২০:৩০

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা সেই টিকটকার যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। ওই যুবকের নাম বাইজীদ। তার বাড়ি পটুয়াখালীতে। তাকে রাজধানীর শান্তিনগর থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তবে সে এটি মজা করে করেছে নাকি কোনও উদ্দেশ্য নিয়ে করেছে তা যাচাই-বাছাই করতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে।

সিআইডি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ওই যুবক জানিয়েছে নিজের মোটরসাইকেলের টুলবক্সে থাকা যন্ত্র দিয়ে সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করেছে সে। 

সিআইডি প্রধান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে সোমবার বিস্তারিত জানানো হবে। বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, রবিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট-বল্টু। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হাতে নেন এবং আবার বাঁ-হাতের ওপর রাখেন। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি