‘পদ্মা সেতুতে বাইক চলবে স্পিড গান-সিসিটিভি বসিয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৫:১৪আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:০২

পদ্মা সেতুতে স্পিড গান ও সিসিটিভি স্থাপনের পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত সকল দফতর বা সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত রবিবার (২৬ জুন) ভোর ৫টা ৫০ মিনিট থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনে সেতুতে বাইক থামিয়ে ছবি তোলা, সড়ক দুর্ঘটনাসহ নানারকম বিশৃঙ্খলার পর পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বাইক চলাচল নিষিদ্ধ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাইকাররা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত; তা নয়। এটা এখন বন্ধ আছে। মোটরবাইক সম্পর্কে যেটা বলা হয়েছে সেখানে এখন স্পিড গান ও সিসিটিভি মিটার বসানো হবে। সেগুলো সেটাপের পর হয়তো নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

পদ্মা সেতু চালুর পর লঞ্চে যাত্রী কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন লঞ্চ মালিকরা। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন দিনেই হতাশা আসলে হবে না। আমরা তো আশাবাদি। ১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি? এটার চাহিদা আছে বলেই করছি। সেজন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, আমরা তো লক্ষ্য নিয়েই আছি। আমরা তো অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না। আমি মনে করি, লঞ্চযাত্রা সামনে মানুষ আরও উপভোগ করবেন।’

পদ্মা সেতুর নাট-বল্টু খোলার ঘটনায় কোনও রাজনীতি দেখছেন কিনা; জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি যে, একজন নেত্রী- যিনি এতিমের টাকা আত্মসাতের জন্য কারাবরণ করে আছেন; তিনি নিজেই বলেছেন, পদ্মা সেতুতে কেউ যাবেন না ভেঙে পড়বে, এটার নাট বল্টু জোড়াতালির। জোড়াতালির রাজনীতি তো সেরকমই। তার যারা ফলোয়ার আছে তারা তো এটাকে সত্যই মনে করবেন। গলা থেকে একজন নারীর অলঙ্কার ছিনতাই যেমন, এটিও তেমন জিনিসই।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক