পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ও ঈদ বোনাস দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৫:৫৭আপডেট : ০১ জুলাই ২০২২, ১৫:৫৭

অবিলম্বে সব পোশাক শ্রমিকের জুন মাসের বেতন ও পূর্ণ ঈদ বোনাস দেওয়ার  দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক কর্মীরা।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে  এই দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা দাবি করেন, নিত্যপণ্যের বাজারমূল্যের সঙ্গে শ্রমিকদের সামঞ্জস্যপূর্ণ  মহার্ঘ্য ভাতা চালু, ভর্তুকি মূল্যে রেশন ও স্বল্প ব্যয়ে আবাসনের ব্যবস্থা এবং বেকা, কুনতং, ওপেক্স সিনহাসহ বন্ধ কারখানার শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

সমাবেশে নেতারা বলেন, ডলারের মূল্যবৃদ্ধি এবং ক্রয় আদেশ বৃদ্ধির কারণে গার্মেন্টস কারখানার মালিকদের এখন চরম সুসময়, অথচ এর বিপরীতে নিত্যপণ্যের উচ্চমূল্য আর অত্যাধিক কাজের চাপে পোশাক শ্রমিকরা দিশেহারা। সুসময়ে থাকার পরও ঈদের মাত্র ৯ দিন আগেও অধিকাংশ কারখানা শ্রমিকের ঈদ বোনাস পরিশোধ করেনি, জুন মাস সম্পূর্ণ শেষ হলেও অনেক কারখানার মালিক শ্রমিকদের আটকে রাখার কৌশল হিসেবে জুন মাসের সম্পূর্ণ বেতন পরিশোধ করবে না বলে শোনা যাচ্ছে। এ ধরনের অপকৌশল শ্রমিকদেরকে উত্তেজিত করবে, যার ফলাফল ভালো হবে না।

জি-স্কপের যুগ্ম সমন্বকারী আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এবং নঈমুল আহসান জুয়েলের  পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— জি-স্কপের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রফিকসহ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের