সামাজিক অবক্ষয়ের কারণে শিক্ষককে পিটিয়ে মারছে ছাত্র: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ২০:২৯আপডেট : ০১ জুলাই ২০২২, ২০:৫৫

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে এখন ছাত্র শিক্ষককে পিটিয়ে মারছে। এক শিক্ষক অপর শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দেয়। তিনি বলেন, ‘সামাজিক অপরাধের ফলে সৃষ্ট এ ধরনের জঘন্য অপরাধ মোকাবিলা করতে হবে। সবাইকে হাতে হাত রেখে দেশ ও সমাজকে রক্ষা করতে হবে।’

শুক্রবার (১ জুলাই) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্সে আয়োজিত  সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা এ দেশে ধর্মীয় উগ্রবাদের উন্মেষ ঘটানোর অপপ্রয়াস দেখেছি। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ।’ এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টাকে সম্মিলিতভাবে রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘বর্তমানে চিরায়ত অপরাধ, যেমন- চুরি, ডাকাতি ইত্যাদি কমছে। আবার অর্থনৈতিক অপরাধ, সাইবার ক্রাইম বাড়ছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুত থাকতে হবে। বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে এসব অপরাধ সম্পর্কে সচেতন করতে হবে।’

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপ্যাল (অতিরিক্ত আইজি) আবু হাসান মোহম্মদ তারিক, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বক্তব্য রাখেন। আরএমপির পুলিশ কর্মকর্তা, রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আইজিপি নগরবাসীর নিরাপত্তায় আরএমপির অনন্য ভূমিকার প্রশংসা করেন এবং ইনোভেটিভ পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে আরএমপির কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ উপলক্ষে ‘অগ্রযাত্রায় আরএমপি’ শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে সকালে আইজিপি বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আরএমপির পুলিশ লাইন্সে এসে শেষ হয়।

আইজিপি এ উপলক্ষে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। তিনি আরএমপি পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং ‘অনাবাদি জমিতে সবজি চাষ সুস্বাস্থ্য বারো মাস’ স্লোগানে আরএমপি পুলিশ লাইন্সের অনাবাদি জমিতে শাকসবজি চাষ উদ্বোধন করেন। তিনি সেখানে আমড়া ও সফেদা গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, চারটি থানা নিয়ে ১৯৯২ সালের ১ জুলাই যাত্রা শুরু করে আরএমপি। আর এখন থানার সংখ্যা দাঁড়িয়েছে ১২টি।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি