বিমানের প্রি-হজ ফ্লাইট সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৪ জুলাই ২০২২, ১৯:৫১আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৯:৫১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের প্রি-হজ ফ্লাইট  সম্পন্ন হয়েছে। এবছর কোটা অনুযায়ী, বিমান ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে। প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ বিমান মোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে।

সোমবার (৪ জুলাই) বিমান জানায়,রবিবার (৩ জুলাই) সর্বশেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ জেদ্দা পৌঁছেছে। এ বছর বিমান লিজ ব্যতীত নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ)তাহেরা খন্দকার বলেন, ‘বিমানকর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনও হজফ্লাইট বাতিল হয়নি।’      

বিমান ঢাকা-জেদ্দায় ৪৪টি, ঢাকা-মদিনায় ১০টি, চট্টগ্রাম-জেদ্দায় ৯টি, চট্টগ্রাম-মদিনায় ২টি, সিলেট-জেদ্দায় ২টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। শিডিউল ফ্লাইটগুলো শুধু জেদ্দা রুটে হজযাত্রী পরিবহন করেছে।

এবছর বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হয় ৫ জুন। আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু করবে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম