রাষ্ট্রদূত শহিদুল ইসলামের ডোমিনিকার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ০৮:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৮:৩৭

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদারের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত রাষ্ট্রদূত ইসলাম একই সঙ্গে বেলিজ, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা এবং হাইতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৬ জুলাই) ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর ন্যাশনাল প্যালেসে প্রেসিডেন্টের কাছে তিনি এই পরিচয়পত্র পেশ করনে। সে দেশের ভাইস প্রেসিডেন্ট মিস রাকেল পেনা ডি আন্টুনা এবং পররাষ্ট্রমন্ত্রী রবার্তো আলভারেজ এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইসলাম ডোমিনিকার প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।

ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশের সুদৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ইসলাম বৃহস্পতিবার ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী জনাব রবার্তো আলভারেজের সাথেও পৃথক বৈঠক করেন। তিনি ফরেন অফিস কনসালটেশন (এফওসি), কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ডোমিনিকার পররাষ্ট্রমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতের সাথে এসময় কাউন্সিলর মো. মাহমুদুল ইসলাম এবং ডোমিনিকান রিপাবলিকে বাংলাদেশের অনারারি কনসাল জোয়ান গঞ্জালেজ উপস্থিত ছিলেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম