দুই উড়োজাহাজের সংঘর্ষ, বিমানের ৩ কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ১০:৪৬আপডেট : ০৮ জুলাই ২০২২, ১১:২২

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৩ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মুখ্য প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ চৌধুরী, প্রকৌশল কর্মকর্তা শাহ হক নেওয়াজ এবং জুনিয়র টেকনিক্যাল কর্মকর্তা নুরুল আলম।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, রবিবার (৩ জুলাই) সিঙ্গাপুর থেকে আসে বিমানের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। যাত্রী নামিয়ে রাত ৯টার দিকে উড়োজাহাজটি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়। সে সময় আগে থেকেই হ্যাঙ্গারে একটি ৭৩৭ উড়োজাহাজ ছিল। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ভেতরে প্রবেশ করানোর সময় ৭৩৭ উড়োজাহাজের ডানায় আঘাত লাগে। এতে ৭৮৭ উড়োজাহাজের ডান পাশের ডানা এবং ৭৩৭ উড়োজাহাজের বাম পাশের ডানা ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ১০ এপ্রিল একইভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটে। সে সময় একটি বোয়িং ৭৭৭ এবং একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনায় ১১ মে  বিমানের মুখ্য প্রকৌশলীসহ পাঁচ জনকে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিমান।

ওই ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন- বিমানের মুখ্য প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম,  সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক