ছুরি-বঁটির দাম বেড়েছে

মাহফুজ সাদি
০৮ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:০০

কড়া নাড়ছে কোরবানির ঈদ। ঢাকাকে ঘিরে বসেছে অস্থায়ী পশুর হাট। সেই সঙ্গে জমজমাট বিভিন্ন সরঞ্জামের বাজারও। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের তিন দিনে বেচা-কেনা বাড়বে।

খুচরা দোকানিরা জানান, এসব সরঞ্জামের দাম এবার পাইকারি বাজারেই গড়ে দাম বেড়েছে ১০০-১৫০ টাকা। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ছোট ছুরি ছাড়া প্রতিটির দাম ১৫০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান তারা।

এসব সরঞ্জাম তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় লোহা। সেই লোহার দাম বৃদ্ধি, মজুরি খরচ ও আনুষঙ্গিক ব্যয় বাড়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এবার কোরবানিতে তুলনামূলক বেচা-কেনা কম হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, অনেকে নতুন করে না কিনে আগের কেনা সরঞ্জাম ব্যবহার করছেন।

এ বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের জেরিন হার্ডওয়ারের মালিক মো. জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছর করোনার মধ্যে যে পরিমাণ বিক্রি হয়েছিল, এবার তার অর্ধেকও হচ্ছে না। ঈদের আগের তিন দিন বিক্রি হয়তো বাড়বে, তবে তা গতবারের চেয়ে কমই হবে।

আরও তিন দোকানি জানালেন, লকডাউনের মধ্যে গত বছর কোরবানির ঈদে প্রতিদিন গড়ে ৭০০০-৮০০০ টাকার বিক্রি হয়েছে। কোনও ধরনের বিধিনিষেধ না থাকার পরও এ বছর সেটি ৫০০০-৬০০০ টাকার মধ্যে সীমিত থাকতে পারে। এখন পর্যন্ত বাজারের যা অবস্থা, তাতে এমন শঙ্কাই সবার মনে দানা বাঁধছে।

ঢাকার বিভিন্ন এলাকার দোকানগুলোতে গিয়ে দেখা যায়, পশু জবাইয়ের ছুরি আকারভেদে এবার বিক্রি হচ্ছে ৬০০-১৫০০ টাকায়। চামড়া ছাড়ানোর ছোট ছুরি ৫০-২৫০ টাকা। মাংস বানানোর চাপাতি ৪০০-৬৫০ টাকা, বাঁকা বটি ৬০০-১২০০ টাকা, হাত দা ৫০০-৭০০ টাকা এবং চাইনিজ কুড়াল ৬০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

ছুরি-বঁটির দাম বেড়েছে

মায়ের দোয়া হার্ডওয়ারের মালিক মো. আলমগীর বলেন, করোনার ধাক্কা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ এখনও সামাল দিয়ে উঠতে পারেনি। এ কারণে আমাদের ব্যবসায়ও মন্দা।

মো. সোহাগ নামে আরেক ব্যবসায়ী বলেন, গতবার যারা বিভিন্ন সরঞ্জাম কিনেছেন, তারা এবার সেগুলো কামারের কাছে নিয়ে ঠিকঠাক করছেন।

মো. জসিম নামের এক কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, সারা বছর তো তেমন একটা কাজ থাকে না। কোরবানির সময় আমাদের ব্যস্ততা কিছুটা বাড়ে। অর্ডার পাওয়ায় নতুন কিছু সরঞ্জাম তৈরি করছি। অনেকে পুরাতন সরঞ্জাম নিয়ে আসছেন। সেগুলো ঠিক করে দিচ্ছি। সব মিলিয়ে মোটামুটি কাজের চাপে আছি। এখন দেখা যাক শেষ মুহূর্তটা কেমন কাটে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম