‘মাস্ক পরলে গরুর দাম বোঝে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ২১:০৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:০৪

বগুড়া গরু ব্যবসায়ী খতের আলী ১০টি গরু নিয়ে এসেছেন রাজধানীর বাড্ডার আফতাবনগর অস্থায়ী হাটে। করোনা সংক্রমণের এ সময়ে তিনি মুখের মাস্ক পরে আছেন গলায়। মাস্ক মুখ না পরে গলায় কেন জানতে চাইলে তিনি বলেন, ‘মুখে মাস্ক পরলে কাস্টমার কথা শুনতে পায় না। গরুর দাম বোঝে না। তাছাড়া রোদের মধ্যে দম বন্ধ হয়ে আসে।’

খতের আলীর মতো একই যুক্তি এ হাটের অনেকে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীর।

হঠাৎ দেশে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনের সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষিত হচ্ছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে।

মুখে মাস্ক লাগানো, শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়িয়ে চলার বিষয়গুলো ক্রেতা, বিক্রেতা ও পরিদর্শনকারী কেউই মানছেন না।

বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগর, বারিধারা, মেরাদিয়া এবং গতকাল উত্তরার বৃন্দাবন ও মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার পশুরহাট ঘুরে দেখা যায়, এসব হাটে বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা মুখে মাস্ক পরছেন না।

তবে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, শক্তি ফাউন্ডেশন ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের হাটে দেখা গেছে মাস্ক বিতরণ করতে।

শক্তি ফাউন্ডেশনের এজিএম ফাইন্যান্স ফয়েজ উদ্দিন জানান, তারা দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর সিটি সিটি করপোরেশন কর্তৃক সরবরাহকৃত  ১২ হাজার মাস্ক বিতরণ করেছেন।

তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সবগুলো হাটে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাস্ক বিতরণ করছি। আমাদের টার্গেট প্রতি হাটে ১২ হাজার করে মাস্ক বিতরণ। এছাড়া মাস্ক নেওয়ার পরে আমরা হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছি। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এ প্রগ্রাম আগামীকাল শনিবার শেষ করবো।’

ফয়েজ উদ্দিন জানান, স্বেচ্ছায় অনেকেই মাস্ক নিচ্ছেন এবং অনেকের মধ্যে মাস্ক পরার আগ্রহ আছে।

/আরএইচ /আইএ/
সম্পর্কিত
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম