বুড়িগঙ্গার অবৈধ ভবন উচ্ছেদের নির্দেশ মেয়র তাপসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২২, ১৫:৩০আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৫:৩০

আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে বহুতল ভবনসহ সব অবৈধ ভবন উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।

মেয়র দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও সংলগ্ন এলাকায় অনির্ধারিত পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি একটি ১০ তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন। 

এ সময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে মেয়র তাপস বলেন, ‘খালের মধ্যে শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল দিতে হবে। তারপর ভবন হবে। বড় যন্ত্রপাতি এনে এটা ভাঙা শুরু করেন।’                

আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে মেয়র তাপস পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র খালের মুখের প্রশস্থতা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩১৫ ফুট। এ সময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানা দখল মুক্ত করার নির্দেশ দেন।           

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ছিলেন– করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের।

কাউন্সিলরদের মধ্যে ছিলেন– ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ।                                          

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের