রাত থেকে শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১১:১৭আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১:১৭

শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এবার শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরার পালা। প্রথম ফিরতি হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টায় বিমান বাংলাদেশে এয়ারলাইনের একটি হজ ফ্লাইট দেশে এসে পৌঁছাবে। সরকারি ব্যবস্থাপনার হাজিরা এই ফ্লাইটে (বিজি-৩৫০২) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে আসবেন।

এদিকে হাজিদের বিমানবন্দরে কষ্ট লাঘবের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, হজ ফ্লাইটের শিডিউল অনুযায়ী আমাদের সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অতিরিক্ত দু’টি গ্রিন চ্যানেল করা হয়েছে হাজিদের জন্য। জমজমের পানি বিতরণের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে, যাতে সকল হাজি সহজে পানি সংগ্রহ করতে পারেন। ট্রলি নিয়ে যাতে কোনও সংকট দেখা না দেয়, সে বিষয়টিও বিশেষভাবে তদারকি করা হবে। বিমানবন্দর আর্মড পুলিশ ও ঢাকা উত্তর ট্রাফিকের সঙ্গে সমন্বয় করা হয়েছে যাতে নির্বিঘ্নে হাজিরা বিমানবন্দর থেকে সহজে বের হয়ে বাড়ি ফিরতে পারেন।

ফ্লাইনাসের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৫ জুলাই। এদিকে সৌদি এয়ারলাইন জানিয়েছে, ১৫ জুলাই থেকে দেশে পৌঁছাবে হজ ফ্লাইট। রাত ১টা ৪৫ মিনিটে একটি এবং সকাল সাড়ে ৮টায় আরেকটি ফ্লাইটে হজ যাত্রীরা দেশে আসবেন।

পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এবছর হজ ব্যবস্থপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি। এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

সৌদি আরবে মারা গেছেন মোট ১৬ জন হজযাত্রী। এরমধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। সর্বশেষ ১৩ জুলাই  সিলেট জেলার মো. ফয়জুর রহমান (৫০) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক