আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ২১:১৩আপডেট : ১৭ জুলাই ২০২২, ২১:১৩

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের দায়ে বাংলাদেশ বার কাউন্সিল বরাবর অভিযোগ দাখিল করেছেন তারই মক্কেল নরসিংদীর সুধীর চন্দ্র সাহা।

রবিবার (১৭ জুলাই) বার কাউন্সিল অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগ সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, ‘আমাকে (সুধীর চন্দ্র সাহা) ১২ নম্বর প্রতিপক্ষ করে দায়ের করা রিট মামলায় (৬৮৮৭/২০১৯) আইনজীবী হিসেবে ড. মো. ইউনুস আলী আকন্দকে নিযুক্ত করা হয়। কিন্তু পরবর্তীকালে ওই মামলায় অপর আইনজীবী নিয়োগের জন্য ড. মো. ইউনুস আলী আকন্দের কাছে অনাপত্তি (এন.ও.সি) ও ফাইল ফেরত চাওয়া সত্ত্বেও তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। ফলে আমার পক্ষে নিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার ব্যর্থতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তার অনাপত্তিসহ মামলার কাগজপত্র ফেরত দিতে অস্বীকৃতি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত বিধিমালার পেশাগত অসদাচরণের শামিল।

তাই উপরোক্ত অবস্থা ও কারণাধীন, আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দকে পেশাগত অসদাচরণের দায়ে অভিযুক্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে এবং তৎপূর্বে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক সুধীর চন্দ্র সাহার পক্ষে রিট (৬৮৮৭/২০১৯) মামলার ১২ নম্বর প্রতিপক্ষে নতুন আইনজীবী নিয়োগ প্রদানের বিষয়ে ছাড়পত্র/অনুমতিপত্র/সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে ওই অভিযোগ সংক্রান্ত চিঠি প্রাপ্তির পর আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দকে তার জবাব দাখিলের জন্য আগামী ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ সময়ের মধ্যে তিনি তার জবাব দাখিল না করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত
ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের নিন্দা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম