আইনজীবী পরীক্ষায় পরীক্ষককে ৫ লাখ টাকা অফার: ৫ পরীক্ষার্থী নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ২০:৫৮আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২০:৫৮

আইনজীবী তালিকাভুক্তির এনরোলমেন্ট পরীক্ষায় পাঁচ পরীক্ষার্থীকে ৫ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব আব্দুর রহমান সরদারের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষার উত্তরপত্রে নিজ ফোন নম্বর দেওয়া, অর্থের বিনিময়ে পাস করিয়ে দেওয়ার জন্য পরীক্ষকের কাছে প্রস্তাব, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নারী ইনভিজিলেটর সম্পর্কে উত্তরপত্রে অনভিপ্রেত/অশালীন কথাবার্তা লেখার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

পাঁচ পরীক্ষার্থী হলো-আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের মো. লুৎফর রহমান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের মোছা. মাকসুদা পারভীন, মেট্রোপলিটন আইডিয়াল ল' কলেজের নিজাম উদ্দিন আহমেদ, বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান ও ঝিনাইদহের জিয়াউর রহমান ল' কলেজের মো. আনিসুর রহমান।

এর মধ্যে বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান লিখিত পরীক্ষার উত্তরপত্রের ২১ নং পৃষ্ঠায় নিজ মোবাইল ফোন নম্বর উল্লেখ করে দিয়ে অনভিপ্রেত এবং অনৈতিক কথাবার্তা লিখেছেন। উত্তরপত্র নিরীক্ষণকারী পরীক্ষককে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছেন। অন্যরা অনৈতিক ও অশ্লীল কথাবার্তা লিখেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শিক্ষার্থী এবং আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হওয়ার একজন শিক্ষানবিশ প্রার্থীর তরফ থেকে বার কাউন্সিল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত বিচারকের নিকট এই ধরনের অনৈতিক প্রস্তাব রাখা গোটা আইন অঙ্গনকে কলুষিত করার শামিল। সেই সঙ্গে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের জন্যও এই ধরনের ঘটনা ভীষণ রকম অবমাননাকর। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বার কাউন্সিলের ভাবমূর্তি বিনষ্ট করার দায়ে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি পাঁচ জনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত
ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের নিন্দা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম