ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজি চালকের হাসপাতালে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জুলাই ২০২২, ১৭:২৯আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৭:২৯

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. মামুন হাওলাদার (৪৮) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (১৮ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার (১৭ জুলাই) দুপুরে খিলগাঁও তালতলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।

নিহত মামুন হাওলাদার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চড় পশ্চিম গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদারের ছেলে। বর্তমানে কামরাঙ্গীচর ঝাউলা হাটি এলাকায় স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহতের ভাতিজা আরিফ হোসেনের জানান,তার চাচা মামুন হাওলাদার রবিবার দুপুরে যাত্রী নিয়ে খিলগাঁও তালতলা এলাকায় যান। তিনি সেখানে যাত্রী নামিয়ে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তার অটোরিকশার চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি তা না দিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। তারা ছিনতাইকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/এআইবি/এআরআর/এনবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম