সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশ করবে উদীচী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ১৭:৫৮আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৭:৫৮

সাম্প্রদায়িক সহিংসতা, শিক্ষক নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনার বিরুদ্ধে ২৯ থেকে ৩১ জুলাই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন।

সোমবার (১৮ জুলাই) উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মিলিত হয়ে এ কর্মসূচি ঘোষণার বিষয়ে একমত হন সংগঠনগুলোর নেতারা। মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় উদীচী।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ ও ৩০ জুলাই প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন এবং ৩১ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হবে।

কেন্দ্রীয়ভাবে ২৯ জুলাই বিকালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, শপথ গ্রহণ ও মিছিল কর্মসূচি পালিত হবে।

মতবিনিময় সভায় উদীচীর সদস্যরা বলেন, দীর্ঘদিন একই কৌশল অবলম্বন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে। প্রতিটি ঘটনায় অপরাধীরা একই কৌশল অবলম্বন করলেও তা ঠেকাতে ব্যর্থ হয়েছে পুলিশ ও প্রশাসন।

সংগঠনটির অভিযোগ, অধিকাংশ অপরাধের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের নিস্ক্রিয়তার কারণে এমন ঘটনা ঘটানো সহজ হয়েছে।

উদীচী জানায়, শুধু হিন্দু বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ওপরই নয়, গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে শিক্ষক লাঞ্ছনা ও নিপীড়নের ঘটনাও। নারায়ণগঞ্জের শ্যামল কান্তি ভক্ত থেকে শুরু করে নওগাঁর আমোদিনী পাল, মুন্সীগঞ্জের হৃদয় চন্দ্র মণ্ডল, নড়াইলের স্বপন কুমার বিশ্বাস, রাজশাহীর সেলিম রেজা বা আশুলিয়ার কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার পর্যন্ত একের পর এক শিক্ষক লাঞ্ছিত, নির্যাতিত এমনকি হত্যার শিকারও হচ্ছেন। প্রতিটি ঘটনার পেছনেই শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বিষয়টি উঠে এসেছে।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে