‘সুপার ফ্রাইডেতে’ ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিলো মার্কিন দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২২, ১৯:১৪আপডেট : ২২ জুলাই ২০২২, ১৯:১৪
video

শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রগামী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করলো যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার (২২ জুলাই) সুপার ফ্রাইডে নামে এক বিশেষ কর্মদিবসে অনভিবাসী শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী প্রায় ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এই আয়োজন একটি প্রচারণা কার্যক্রমের অংশ, যেন দূতাবাস এ ধরনের ভিসার চাহিদা মেটাতে পারে।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হলেও, যুক্তরাষ্ট্র দূতাবাস নিয়মিত কনস্যুলার সেবা চালু করেছে। শরৎকালীন সেমিস্টারের আগেই যত বেশি সম্ভব শিক্ষার্থীর জন্য সাক্ষাৎকারের সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

এই বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, নির্ধারিত কিছু শুক্রবার শুধু শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার জেনারেল উইলিয়াম ডাওয়ারস বলেন, ‘যুক্তরাষ্ট্রে অধ্যয়ন যে একটি অনন্য সুযোগ এনে দেয়, তা আমরা স্বীকার করি। আমরা শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকারকে অগ্রাধিকার দিচ্ছি।’

যুক্তরাষ্ট্র দূতাবাস আগামী শুক্রবার (২৯ জুলাই) আরেকটি সুপার ফ্রাইডে আয়োজনের পরিকল্পনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এখনও উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ২০০টিরও বেশি দেশ থেকে ৯ লাখ ১৪ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে। আমেরিকার ক্রমবর্ধমান আন্তর্জাতিক অংশীদারিত্ব বজায় রাখতে এবং সবাই মিলে বর্তমান ও ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের আমেরিকান সহপাঠীদের সঙ্গে সংযোগ গড়ে তোলেন।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে সাড়ে আট হাজারে দাঁড়িয়েছে। ২০২১ সালে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী, বর্তমানে গোটা বিশ্ব থেকে আমেরিকায় শিক্ষার্থী প্রেরণে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে ১৪তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১৭তম স্থান থেকে তিন ধাপ এগিয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম