ডেল্টা লাইফের প্রশাসক নিয়ে আপিলের শুনানি ৭ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১১:০০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১:০০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আপিলের শুনানির চূড়ান্ত দিন আগামী ৭ আগস্ট নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত দিন পর্যন্ত ওই প্রশাসকের স্বপদে থাকতে আপাতত কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। 

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩১ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।
 
এর আগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি আইডিআর’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মাসিক সম্মানী ধরা হয় ৪ লাখ টাকা।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে কর্তৃপক্ষ রিট দায়ের করে। সে রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৬ জানুয়ারি ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পরে ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয়। কয়েক দফা পিছিয়ে এই শুনানির চূড়ান্ত দিন ঘোষণা করা হলো।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী