সেপ্টেম্বরে খুলতে পারে মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্যকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ২০:৩৩ আপডেট : ০২ আগস্ট ২০২২, ২০:৩৩

মেট্রোরেল সম্পর্কে যারা জানতে আগ্রহী, তাদের জন্য রাজধানীর উত্তরায় তৈরি করা হয়েছে একটি প্রদর্শনী ও তথ্যকেন্দ্র। সেপ্টেম্বর মাসের শুরুতে এ প্রদর্শনী ও তথ্যকেন্দ্রটি খুলে দেওয়া হতে পারে।

এ বিষয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক মঙ্গলবার (২ আগস্ট) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের মানুষ তো এতদিন মেট্রোরেলে চলাচল করেনি। ফলে  মেট্রোরেল সম্পর্কে কারও সম্যক ধারণা নেই। এজন্য একটি একজিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার করা হয়েছে। এটা যদি কেউ পরিদর্শন করেন, তাহলে তিনি মেট্রোরেলে চলার বিষয়ে বিস্তারিত ধারণা পাবেন।’

এম এ এন ছিদ্দিক জানান, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ৭ জন জাপানি নাগরিক নিহত হয়েছিলেন, তাদের স্মরণে একটি স্মৃতিফলক  স্থাপন করা হয়েছে।

হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণে নির্মিত স্মৃতিফলক তিনি আরও বলেন, ‘আমাদের নির্মাণ কাজ প্রায় শেষ। এ মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে আমরা এটা উদ্ধোধন করে দেবো।’

জানা গেছে, প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের ভেতরে  ট্রেনের কোচের খণ্ডিত অংশ এবং দুটি সক্রিয় টয় ট্রেন আছে। মেট্রোরেলের ভেতরে কী করা যাবে, আর কী করা যাবে না— সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদর্শন করা হবে। এছাড়া  মেট্রোরেলের ওপর ভিডিও দেখানো হবে।  মেট্রোরেলের যাত্রাপথ কোনদিক দিয়ে গিয়ে কোথায় মিশেছে— সেসবের বিস্তারিত বিবরণ ভিডিওতে পাওয়া যাবে।

এই কেন্দ্রে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত সাত জন জাপানি কনসাল্টেন্টের স্মরণে যে স্মৃতিফলক তৈরি করা হয়েছে, গত ২৪ জুলাই এই স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সেদিন জাপানের বৈদেশিক বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডাসহ একটি দল স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
দিল্লিতে চলছে আন্দোলন: এমন সময় মোদি কোথায়, কী করছেন
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন 
সর্বশেষ খবর
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা