করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৫৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৭:০০আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৭:৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটি নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩০২ এবং শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৮৯৯ জন।

শুক্রবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৯৭০টি। আর অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭১ শতাংশ। 

এদিন শনাক্তকৃত রোগীদের মধ্যে আরও ৯৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৬ হাজার ৭৬২। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সংক্রমিতদের ১ দশমিক ৪৬ শতাংশ মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী দুই জনই পুরুষ। তারা রাজশাহী ও ময়মনসিংহে অবস্থান করছিলেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম