তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ০১:৩৫আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০১:৩৫

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মাসুম আলী (৩৫)  নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে এ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।

সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে  মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি  হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাসুম আলীর বাবার নাম রাহাদ আলী। 

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে কামারপাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজের পাশে ভাঙারি দোকানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রিকশা গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এতে আট জন দগ্ধ হন। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে চিকিৎসাধীন ৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের