দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সমৃদ্ধ দেশ গঠনে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা’ শীর্ষক বৈঠকি শুরু হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন শুরু হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।
এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, ইউল্যাবের বিবিএ প্রোগ্রামের সহকারী অধ্যাপক ও পরিচালক মুহম্মদ ফয়সল চৌধুরী এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস।
এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ‘লাইভ’ দেখা যাচ্ছে এ আয়োজন।









