ডেমরায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ০০:০৯আপডেট : ১২ আগস্ট ২০২২, ০০:০৯

রাজধানীর ডেমরার শুকনা টেংরা নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

নিহতের নাম মঞ্জু রহমান (৩৫)। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক নাফিজ ও আরোহী অমিক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরার শুকনা টেংরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন মঞ্জু।

নিহতের স্ত্রী আমেনা জানান, তার স্বামী পেশায় দিনমজুর। মঞ্জু কাজ শেষে বাসায় ফিরে, চুল কাটার উদ্দেশ্যে অটোতে চড়ে কোনাপাড়া যাচ্ছিলেন। অটোরিকশাটি শুকনা টেংরা থেকে ঘুরানোর সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে পাশের খালে পড়ে যায়।

পরে সেখান থেকে মোটরসাইকেল চালক ওই অটোযাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে অটোর যাত্রী মঞ্জুকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সংবাদ শুনে মোটরসাইকেল চালক নাফিজ হাসপাতাল থেকে পালিয়ে যান। তবে মোটরসাইকেলের আরোহী অমিককে আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি ডেমরা থানাকে অবহিত করা হয়েছে। নিহত মঞ্জু দুই ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন। তার বাবার নাম মৃত মোখলেছুর রহমান মোখলেস।

/এআইবি/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী