শাহজাহানপুরে ছুরিকাঘাতে কার ওয়ার্কশপ কর্মচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ০০:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০০:৪২

রাজধানীর শাহজাহানপুরে মো. ফারুফ (১৬) নামে ছুরিকাঘাতে কার ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে শাজাহানপুর পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে রাস্তা থেকে জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক  মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সুমি বেগম নামে এক নারী জানান, নিহত মারুফ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জয়পুর গ্রামের মোহাম্মদ মাসুমের ছেলে। তার জন্মের পরপরই মা হাসিনা বেগম মারা যান। পরে সুমি বেগম তাকে লালন-পালন করেন।

মারুফ পালিত মা সুমি বেগমের সঙ্গে সে সবুজবাগ মানিকনগর মৃধা লেন থাকতো। 

সুমি বেগম জানান, সন্ধ্যায় তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের