পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ১৬:৪১আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৬:৪১

রাজধানীর মিরপুরের পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনের চার তলা থেকে নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম সঞ্জয় দাস (৩০)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।

সঞ্জয় দাসকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা সহকর্মী অতুল দাস জানান, পল্লবীর ৯ নম্বর রোডে শহীদ জিয়া কলেজের পেছনে ১০ নম্বর বাড়ির নির্মাণাধীন ভবনে বালি তোলার কাজ করছিলেন সঞ্জয়। তিনি চার তলায় সাইডে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে গিয়ে বাইরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পিষ্ট হন। সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সঞ্জয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃত সঞ্জয় সুনামগঞ্জ জেলার দিরাই থানার দুর্গাপুর গ্রামের মৃত চনু দাসের ছেলে। তিনি বর্তমানে মিরপুর ১১ নম্বরে থাকতেন।

 

/এআইবি/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম