কেরানীগঞ্জে প্যাকেজিং কারখানায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২২, ০১:৫৯আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৮:৪৭

কেরানীগঞ্জে একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত (১৯ আগস্ট) সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বাহিনীটির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায়  তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, কেরানীগঞ্জের বিসিক শিল্প নগরীর দোতলা ভবনের একটি প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে প্লাস্টিক জাতীয় এবং কাগজ থাকায় তাপ বেশি ছিল। আর বাতাসের কারণে আগুন নেভাতেও বেশ বেগ পেতে হয়

তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তের পর এসব বিষয় সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। এছাড়া কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/আরটি/টিটি/ইউএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম