রেলস্টেশনে তরুণীকে হেনস্তা: আসামি মার্জিয়ার জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৩:৩৬আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৪:০০

পোশাকের অজুহাতে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তা করার ঘটনার মামলায় মূলহোতা শিলা আক্তার মার্জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

সোমবার (২২ আগস্ট) মার্জিয়ার আইনজীবী মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। মার্জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম ও অ্যাডভোকেট মো. কামাল হোসেন।

এর আগে গত ১৬ আগস্ট মার্জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

প্রসঙ্গত, গত ১৮ মে সকালে নরসিংদী রেল স্টেশনের ১নং প্লাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনস প্যান্ট ও টপস। তাই দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে হেনস্তা করে। পরে তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় গত ২৯ মে দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল।

র‌্যাব-১১ জানায়, স্টেশনে তরুণীকে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মূলহোতা শিলা আক্তার মার্জিয়া ওরফে শায়লা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালায়। সেখানে থেকে রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করে তাকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার এই মূলহোতা শিলা আক্তার নামে পরিচিত হলেও তার মূল নাম মার্জিয়া। তিনি পেশায় একজন ঘটক।

এরপর গত ৩০ মে শিলা আক্তারকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করেছিলেন আদালত।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের