ছাদ থেকে পড়ে হলিক্রস স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ০২:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০২:৪১

রাজধানীর তেজগাঁওয়ের ১২তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পারপিতা ফাইহা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। পারপিতা হলিক্রস স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫ টার দিকে তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলার অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারপিতা স্কুলে থেকে ফিরে বাসায় না ঢুকে লিফটে ভবনের ছাদে চলে যায়। স্কুল পোষাকে ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। আহত অবস্থায় পারপিতাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে সেখান থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারপিতার সহপাঠীরা বলছে, স্কুলের উচ্চতর গণিতে ফেল করার বিষয়টি সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে।

পারপিতা নবম শ্রেণীর সি শাখার রোল এক। এ বছর প্রথম সাময়িক পরীক্ষায় উচ্চতর গণিতে সি এবং ডি শাখার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জনকে ফেল করে। দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও উচ্চতর গণিতে ৫৫ জন ফেল করে।

হলিক্রস স্কুলের নবম শ্রেণীর পারপিতা পরপর একই বিষয়ে দুই বার ফেল করায় স্কুলের অধ্যক্ষ পারপিতার অভিভাবককে বৃহস্পতিবার দেখা করার নির্দেশ দেন। এ খবর পেয়ে সোমবার থেকে পারপিতা আতঙ্কে ছিল। সে তার বাবা মাকে বিষয়টি জানায়নি। মঙ্গলবার স্কুলে সহপাঠীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপও করে। কিন্তু কোনও উপায় বের করতে পারেনি।

এ বিষয়ে মঙ্গলবার রাতে হলিক্রস স্কুলের ওয়েবসাইটে উল্লেখ করা স্কুল শাখার মোবাইল নম্বরে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। স্কুলের কোনও শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, হলিক্রস স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পান্থপথের একটি হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। তবে কী কারণে মৃত্যু হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে।

/এআরআর/এলকে/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম