‘নিখোঁজ’ কলেজছাত্রী সুকন্যা এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৬:৪৬আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৭:১৬

‘নিখোঁজ’ কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। যদিও সুকন্যা ওই সময়ে আত্মগোপনে থাকার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, যেহেতু এ ঘটনায় মামলা হয়েছে, তাকে আদালতে নেওয়া হবে।

বুধবার (২৪ আগস্ট) সকালে ডিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

পুলিশের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াশা নিজে থেকেই ‘আত্মগোপনে’ ছিল বলে পুলিশকে জানিয়েছে। বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ তার। যেহেতু এই ঘটনায় তার মা একটি মামলা করেছেন, তাই তাকে আদালতে পাঠানো হবে। আদালত তার জবানবন্দি নিবে, আদালত যে সিদ্ধান্ত দিবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজের মাকে দোষারোপ করে সুকন্যা গণমাধ্যমকে বলেন, 'বিয়ে করার জন্য জোর করা হচ্ছিল। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। নানার বাড়িতে গেলে তারাও আমাকে একই কথা বলতেন—বিয়েটা করে ফেলো। সাড়ে ৩ লাখ টাকা পাবি।'

এদিকে এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইশতিয়াক চিশতিকে কারাগারে পাঠানো হয়েছে। এতেও ক্ষোভ প্রকাশ করেন সুকন্যা। তিনি বলেন, আমার বন্ধু চিশতির কোনও দোষ নেই।

তবে তার অভিযোগের বিষয়ে মা নাজমা ইসলাম বলেছেন, আমি কখনও আমার মেয়ের গায়ে হাত তুলিনি।

গত শনিবার সুকন্যার সন্ধানে মা নাজমা ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন করেন।

প্রসঙ্গত, গত ২৩ জুন মায়ের সঙ্গে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মডেল টেস্ট দিতে যান সুকন্যা। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীরা বেরিয়ে এলেও মেয়ের কোনও খোঁজ পাচ্ছিলেন না মা নাজমা ইসলাম।

কলেজ কর্তৃপক্ষ জানায়, সুকন্যা নামের ওই শিক্ষার্থী পরীক্ষাই দেয়নি। নিজের কাছে থাকা মেয়ের মুঠোফোনে দেখেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ চিশতীর সঙ্গে দেখা করার পূর্ব পরিকল্পনা ছিল সুকন্যার।

এ তথ্যের সূত্র ধরে পরদিন ইশতিয়াককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় সুকন্যাকে নিয়ে ঘোরাঘুরির কথা বললেও ২৩ জুন রাতে সুকন্যাকে বাসার উদ্দেশে রিকশায় তুলে দেওয়ার দাবি করেন ইশতিয়াক।

সিসিটিভি ফুটেজে ২৩ জুন সন্ধ্যা ৭টা ৭ মিনিটে রাজধানীর গেন্ডারিয়ায় সুকন্যাকে একই রিকশায় ইশতিয়াকের সঙ্গে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক পর রাত ৮টা ৫ মিনিটে দুজনকে দেখা যায় আলাদা দুটি রিকশায়।

আরও পড়ুন:

নিখোঁজ সুকন্যাকে ফেরত চায় পরিবার

/এআরআর/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে