সেবা খাতে দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ১৫:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৫:৫৬

সেবা খাতের মধ্যে ২০২১ সালে দুর্নীতির দিক দিয়ে শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এরপরেই পাসপোর্ট অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দুর্নীতিতে শীর্ষে রয়েছে বলে দাবি সংস্থাটির।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে চালানো এক জরিপের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।

এ সময় জরিপের ফলাফল তুলে ধরে গবেষক ফারহানা রহমান জানান, সেবা খাত নিয়ে এখন পর্যন্ত ৯টি খানা জরিপ সম্পন্ন হয়েছে।

২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত চালানো এই জরিপে দুর্নীতি ও ঘুষের বিবেচনায় গবেষণার ফলাফল নিয়ে তালিকা তৈরি করা হয়। তাতে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতের চিত্রে দেখানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট অধিদফতর ও বিআরটিএ, বিচারিকসেবা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ভূমি।

গবেষণার ফলাফল অনুযায়ী, এসব খাতের মধ্যে ২০২১ সালে সেবা নিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাছ থেকে ৭৪ দশমিক ৪ শতাংশ, পাসপোর্ট অফিসে ৭০ দশমিক ৫ শতাংশ এবং বিআরটিএ-তে ৬৮ দশমিক ৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। এ ছাড়া বিচারিকসেবায় ৫৬ দশমিক ৮ শতাংশ, স্বাস্থ্য সেবায় ৪৮ দশমিক ৭ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হন।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতগুলোতে দুর্নীতির ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেলেও সার্বিক তথ্য উদ্বেগজনক। অনিয়মকারীরা ঘুষকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন আর ঘুষ প্রদানকারীরাও জীবনযাপনের অংশ করে নিয়েছেন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী