কণ্ঠশিল্পী আসিফকে ই-পাসপোর্ট কেন দেওয়া হবে না, জানতে চান হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আসিফের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো.আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হায়দার ও এম. আনিসুজ্জামান।

এর আগে গত ২৩ আগস্ট নতুন ই-পাসপোর্ট পাওয়ার নির্দেশনা চেয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, আসিফ আকবর দেশের ও দেশের বাইরের শ্রোতাদের কাছে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। পাসপোর্ট না থাকার কারণে তিনি দেশের বাইরে কোনও অনুষ্ঠানে যোগদান করতে পারছেন না।

তিনি ২০২১ সালের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্ট চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু এতদিনেও তাকে কোনও পাসপোর্ট সরবরাহ করা হয়নি। তাই এ বিষয়ে নির্দেশনাসহ রুল জারির বিষয়ে রিটে আরজি জানানো হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
অনেক দিন পর আসিফ আকবরের ‘ভুল’
মদ উদ্ধারের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস
কন্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম