দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটিসহ চার দাবি হিন্দু মহাজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:২২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৯

দুর্গাপূজায় অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিন সরকারি ছুটি ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

জাতীয় হিন্দু মহাজোটের অন্যান্য দাবিগুলো হলো- প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগের থেকে পূজা চলা সময় পর্যন্ত নিরাপত্তা জোরদার করা; সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান প্রয়োগ না হয়, তাহলে অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, 'আমরা দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে এই দাবিগুলো জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কোনও সদুত্তর পাইনি।'

তিনি বলেন, 'সরকারের পক্ষ থেকে দাবি পূরণসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট বক্তব্য না পেলে আগামী ১৬ সেপ্টেম্বর দাবি আদায়ে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।'

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম