তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১০

তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত করার পর সাংবাদিকদের সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শ‌নিবার (৩ সে‌প্টেম্বর) বিকালে রাজধানীর প্রেস ই‌নি‌স্টি‌টিউ‌ট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে নগর সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শে‌ষে সনদ বিতরণ অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন তিনি।

তিনি বলেন, ‘সাংবা‌দিকরা সমা‌জের দর্পণ। আপনারাই মানুষের কাছে তথ্য ও সংবাদ প্রকাশ করেন। তবে তথ্য যাচাই করে সত্য প্রকাশ করতে হবে। আপনাদের গঠনমূলক সংবাদের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আ‌মি আশা কর‌বো, আপনারা শহরের সব সমস্যা, ইচ্ছা, অভাব, অসংগতি এসব তু‌লে ধর‌বেন। তাহ‌লেই আমরা সেসব সমাধান ক‌রে মানু‌ষের বাস‌যোগ্য কর‌তে পার‌বো।’

আতিকুল ইসলাম ব‌লেন, ‘দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। যারা নগর সাংবা‌দিকতা কর‌ছেন, তাদের জন্য সি‌টি করপোরেশ‌নের মাধ্য‌মে প্রশিক্ষ‌ণ আয়োজনের ব্যবস্থা নেওয়া হ‌বে।’ পাশাপাশি সাংবাদিকরা বি‌দে‌শে গি‌য়েও যা‌তে প্রশিক্ষণ নি‌তে পা‌রে এবং নগর উন্নয়ন দেখ‌তে পা‌রে, সে ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরে অ‌নেক সমস্যা র‌য়ে‌ছে। যেগুলোকে আমি সমস্যা না বলে চ্যালেঞ্জ বলি। র‌য়ে‌ছে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতাই নগর উন্নয়‌নের জন্য বিরাট চ্যা‌লেঞ্জ। একজন নগ‌রের সেবক হি‌সে‌বে আমার কা‌ছে এটাই বড় চ্যালেঞ্জ ব‌লে ম‌নে হ‌চ্ছে। ত‌বে সবার সহ‌যো‌গিতা নি‌য়ে এক‌দিন এসব সমস্যা আমরা সমাধান ক‌রে এ শহর‌কে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য ক‌রে যাবো।’

ঢাকার বড় চ্যালেঞ্জ হলো খাল দখল, ফুটপাত দখল, আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধা‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি জানিয়ে মেয়র ব‌লেন, ‘আমরা খাল উদ্ধার কর‌ছি, ফুটপাত দখলমুক্ত করছি। যানজট থেকে মুক্তির জন্য বি‌ভিন্ন কাজ কর‌ছি। এই শহরে আমরা থাকি, আমাদের ছেলে-মেয়েরা এখানেই বেড়ে উঠছে। এই শহরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।’

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশে মেয়র ব‌লেন, ‘সততা, নিষ্ঠা দি‌য়ে এ‌কেকজন দক্ষ ও প্রখ্যাত সাংবা‌দিক হ‌বেন, এটাই প্রত্যাশা। সাংবা‌দিকতা ক‌রে খ্যা‌তি অর্জন করা যায়। আবার অপসাংবা‌দিকতা ক‌রে দ্রুতই বা‌ড়ি-গা‌ড়ির মা‌লিক হওয়া যায়। কোনটা হ‌বেন, সেটা আপনার ওপর নির্ভর কর‌ছে। সাংবাদিকদের এমনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে, যেন সবাই আপনাদের সম্মান করে। সত্য ও সঠিক তথ্য তুলে ধরে দেশের সেবা করতে হবে।’

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম