অগ্নিকাণ্ডের পর এখনও স্বাভাবিক হয়নি ডিএনসিসির কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে আগুনের ঘটনার পর এখনও স্বাভাবিক হয়নি সেবা কার্যক্রম। গত ১ সেপ্টেম্বর গুলশান-২ এ ডিএনসিসি’র অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এখনও চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও সরবরাহ কার্যক্রম।  ভবনের অষ্টম তলায় মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষ ব্যবহার উপযোগী হয়নি। তাদের স্টাফ অফিসার ও কর্মচারী,  প্রধান নিরাপত্তা কর্মকর্তা, তথ্য কর্মকর্তার কক্ষও কাজ করার উপযোগী অবস্থায় আসেনি। ফলে বিভিন্ন ধরনের  সেবা নিতে আসা মানুষরা পড়েছেন ভোগান্তিতে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়র  ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তাদের স্টাফ অফিসাররা ষষ্ঠ তলা ব্যবহার করছেন। মেয়র আতিকুল ইসলাম আজ রবিবার (৪ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ড পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেছেন। এদিন সরেজমিনে  পরিদর্শনে দেখা যায়, ডিএনসিসির ভবনে ওঠার লিফট বন্ধ রয়েছে। ফলে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা মানুষদের হেঁটে ১০ তলা পর্যন্ত  বিভিন্ন দফতরে যেতে হচ্ছে।

ভবনের অষ্টম তলায় গিয়ে দেখা যায়, এখনও পুরো ভবনের পুড়ে যাওয়া জিনিসপত্র সরানোর কার্যক্রম শেষ হয়নি। পাশাপাশি চলছে পুড়ে যাওয়া বৈদ্যুতিক লাইন সরানো ও নতুন সংযোগের কাজ।

কবে নাগাদ অষ্টম তলা পুরোপুরি ব্যবহারোপযোগী হবে জিজ্ঞেস করা হলে,  উত্তর সিটির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আবদুর রহিম বলেন, আগামী সপ্তাহে অষ্টম তলার কার্যক্রম শেষ করে ভবন ব্যবহারের উপযোগী করা হবে। পাশাপাশি  আমরা আগুনের ঘটনার তদন্ত কার্যক্রম চালাচ্ছি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনার পেছনের রহস্য বের করে প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবস সময় দেওয়া হলেও আরও সময় চাওয়া হয়েছে।

উল্লেখ্য,  গত ১ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ডিএনসিসি ভবনের অষ্টম তলায় মেশিন রুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম