‘পায়রা বন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

‘পায়রা বন্দরের  প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। খুব শিগগিরই সেটি উদ্বোধন করা হবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পায়রা বন্দরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,পায়রা বন্দর নির্মাণের জন্য ৫ হাজার ৩৯০ একর জমির অধিগ্রহণ করা হয়েছে। ১ হাজার ২১ একর জমির অধিগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনের আওতায় ১৪টি প্যাকেজে ৩ হাজার ৫০০ পরিবারকে প্লটসহ বাড়ি প্রদানের পরিকল্পনা রয়েছে। এপর্যন্ত ২ হাজার ৪৯টি বাড়ি নির্মাণ করা হয়েছে। এগুলোর মধ্যে ১ হাজার ৭২৬টি বাড়ি বরাদ্দ করা হয়েছে। ১ হাজার ৪৫১টি বাড়ি নির্মাণাধীন রয়েছে। ২৩টি ট্রেডে ১৬৮টি ব্যাচে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৯৪৩ জন বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন।

মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও বিভাগীয় প্রধানরা  জুম সভায় উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
পায়রা বন্দরে ফোর লেন সেতু ভেঙে নদীতে: নিহত ১, আহত ১০
পায়রা বন্দরের জন্য উচ্ছেদ হওয়া রাখাইন পরিবার ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ
‘পায়রাকে সমুদ্রবন্দর তো দূরের কথা, নদীবন্দরও বলা যায় না’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম