বিসিএস ক্যাডারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ২৯তম বিসিএস-এর একাদশ বর্ষপূর্তি উপলক্ষে 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দৃঢ় প্রত্যায়ী ২৯তম বিসিএস' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা জানান।

দেশকে উন্নত সমৃদ্ধ করতে সকল খাতে উন্নয়ন দরকার উল্লেখ করে মন্ত্রী আলোচনা সভায় বলেন, ‘উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকার বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করেছে। যার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি স্ব স্ব জায়গা থেকে সকলে একত্রিত হয়ে কাজ করি তাহলে দেশকে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।’

মো. তাজুল ইসলাম জানান, ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রুপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং দেশের মাথাপিছু আয় বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অর্জন হয়েছে। এধারা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্খিত লক্ষ্য পূরণ হবে। 

উচ্চ আয়ের দেশ হতে হলে আমাদের সাড়ে ১২ হাজার ডলার মাথাপিছু আয় প্রয়োজন হবে উল্লেখ করে তিনি তিনি বলেন, ‘উন্নত দেশের কাতারে পৌঁছানোর জন্য আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়। প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নের জন্য লক্ষ্যে প্রতি বছর বাজেট করা হয়। এরমধ্যে অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকলে কখনোই পথ হারাবে না বাংলাদেশ। আর দেশ পথ হারালে আমরা ক্ষতিগ্রস্ত হবো, দেশ পিছিয়ে পড়বে। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।’

২৯তম বিসিএস অল ক্যাডার ফোরামের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ ২৯তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম