গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ে সজ্জিত ৩টি নৌকা গেলো ভোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪

সুনামগঞ্জ জেলায় আনন্দময় শিশুশিক্ষার এক অভিনব নৌযাত্রার সূচনা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শিশুদের খেলা ও আনন্দঘন অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ দেবে এই নৌযাত্রা। ব্র্যাকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোগটি নেওয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে এই নৌযাত্রা উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন– সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিশ্বম্ভরপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহামুদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. বাদল চন্দ্র বর্মন এবং বিশ্বম্ভরপুরের উপজেলা চেয়ারম্যান মো. সফর উদ্দিন।

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মসূচি প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মণ।

ব্র্যাক জানায়, ইতিবাচক মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর ভিত্তি করে নানা বর্ণিল ও মজাদার উপকরণে সাজানো নৌকা তিনটি সুনামগঞ্জ থেকে যাত্রা করে পরবর্তী এক বছর নদীপথে মেঘনার মোহনায় অবস্থিত দক্ষিণের দ্বীপ জেলা ভোলা পর্যন্ত ভ্রমণ করবে। পথে নৌকাগুলো তীরবর্তী বিভিন্ন জনপদে যাত্রাবিরতি করবে। এ সময় সেখানকার অধিবাসী শিশু-কিশোর, যুবক, শিক্ষকসহ সাধারণ মানুষ নৌকাগুলোতে উঠে তিনটি বিষয়ের ওপর জ্ঞানলাভ করতে পারবেন। এতে তাদের সহায়তা করবেন নৌকায় অবস্থানকারী শিক্ষক এবং স্থানীয়দের মধ্য থেকে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক শিক্ষকরা। একেকটি যাত্রাবিরতিতে ৭-১০ দিনের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয়দের জন্য উন্মুক্ত থাকবে নৌকাগুলো। শারীরিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সুবিধার্থে নৌকায় ওঠানামার জন্য বিশেষ র‌্যাম্প থাকবে।

গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ে সজ্জিত ৩টি নৌকা গেলো ভোলা উদ্বোধন অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার চেয়ারম্যান মো. সফর উদ্দিন বলেন, ‘২০১১ সালের ব্র্যাক বোট স্কুলের উদ্যোগে হাওর এলাকার বঞ্চিত শিশুরা শিক্ষার সুযোগ পায়। শিক্ষাকে শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং তাই হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ব্র্যাকের আরও বেশি বোট স্কুল চালু করা উচিত।’

ব্র্যাকের পরিচালক সাফি রহমান খান বলেন, ‘গণিতের অন্তর্নিহিত সৌন্দর্য ও জাদু কখনও কখনও দেখা কঠিন হতে পারে। এমনকি ছাত্রদের বোঝানো কঠিন হতে পারে। অভিজ্ঞতামূলক শিক্ষা, খেলার ওপর ভিত্তি করে এবং ক্রিয়াকলাপগুলির মাধ্যমে শিশুরা গণিতকে ভয় না পেয়ে উপভোগ করবে বলে আশা করি।’

সংশ্লিষ্টরা জানান, নৌকা তিনটির শিক্ষা উপকরণ মূলত প্রাথমিক শিক্ষাস্তরের শিশুদের লক্ষ্য করে বাছাই করা হয়েছে। তবে আরও উঁচু শ্রেণির শিক্ষার্থী এবং সাধারণভাবে সব দর্শনার্থী মজার উপকরণ থেকে আনন্দের মাধ্যমে শিখতে পারবেন। মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান বিষয়ে হাতেকলমে কাজ, মজার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, গণিতের সমস্যা ইত্যাদি দিয়ে শিক্ষামূলক কার্যক্রম সাজানো হয়েছে। আছে প্রখ্যাত গণিতবিদ ও বৈজ্ঞানিকদের সচিত্র জীবনী প্রদর্শনের ব্যবস্থা।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের দর্শনের অনুপ্রেরণায় ইতিবাচক মূল্যবোরধর বিষয়বস্তুর ওপর নৌকাটিকে সাজানো হয়েছে। ফজলে হাসান আবেদের দর্শন ছিল– নিয়মিত পাঠক্রমের পাশাপাশি শিশুকে মূল্যবোধভিত্তিক শিক্ষা, চারু ও কারুকলা এবং পারফর্মিং আর্টের শিক্ষা দিতে হবে। ব্র্যাকের স্কুলগুলোর শিক্ষার্থীরা যাতে এসব বিষয়ে শিক্ষাগ্রহণ করতে পারে তা নিশ্চিত করেছিলেন তিনি।   

নিরাপত্তার জন্য নৌকাগুলো সার্বক্ষণিক সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় থাকবে এবং এতে ব্র্যাকের সুরক্ষাবিষয়ক নীতিমালা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে।

 

 

/এসও/আরকে/
সম্পর্কিত
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ্
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’  চারশত মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি 
বছরে দেড় লাখ কোটি টাকা ঋণ দিবে ব্র্যাক
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি