জেল থেকে বেরিয়েই ফের ইয়াবার কারবারে দুই গাড়িচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮

রাজধানীর উত্তরা থেকে ইয়াবা কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলেন— তরিকুল ইসলাম (৩৭) ও আল আমিন (২৫)।

তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তরিকুল মাত্র এক সপ্তাহ আগে জামিনে বের হন। তরিক যশোর জেলার কোতোয়ালি থানার মৃত দলিল উদ্দিনের ছেলে এবং আল আমিন বাগেরহাট জেলার গোবিন্দপুর উপজেলার মো. ফরহাদ শেখের ছেলে।

ওসি বলেন, তরিক ও ফরহাদ পেশায় ট্রাক চালক। ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকায় মাছ আনা নেওয়ার সময়ই মাদক কারবারিদের সাথে তাদের পরিচয়। এরপর থেকেই ড্রাইভিংয়ের আড়ালে ইয়াবা কারবার করেন তরিকুল ও আল আমিন।

তিনি বলেন, এর আগে যাত্রাবাড়ীতেও ইয়াবা নিয়ে ধরা পড়েন তরিকুল। সেই মামলায় মাত্র এক সপ্তাহ আগে জামিনে বের হন তিনি। বের হয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন। তাদের উভয়ের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম