বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯

আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া ২ কোটি টাকা সারাদেশের বৌদ্ধ বিহারে উৎসব পালনের জন্য অগ্রাধিকারভিত্তিতে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (২১ সেপ্টেম্বর) ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সভায় প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ৩য় পর্যায় অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয় যে, নেপালের লুম্বিনিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রস্তাবিত বাংলাদেশ প্যাগোডা ও কৃষ্টি কালচারাল কমপ্লেক্স প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে গৃহীত সার্বিক কার্যক্রমগুলোর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান-২ আরমা দত্ত, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার, ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, রূপনা চাকমা, হ্লা থোয়াই হ্লী মার্মা,  রঞ্জন বড়ুয়া, জয়সেন তঞ্চঙ্গ্যা, জ্যোতিষ সিংহ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনীম হাসান বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া অংশগ্রহণ করেন।

 /এসআই/এমএস/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের