সেনাবাহিনীতে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ সামরিক বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান । রবিবার (২৫ সেপ্টেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিমানটি সেনাবাহিনীতে যুক্ত হয়।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি এসিস বেনিতেজ সালাস ও সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র‍্যাব কর্মকর্তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পেনের এয়ারবাস মিলিটারি নির্মিত বিমানটি স্পেন থেকে উড্ডয়ন করে আজ দুপুরে বাংলাদেশের ভূমি স্পর্শ করে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিমানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সামরিক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়।

সেনাবাহিনীতে যুক্ত হলো দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ সামরিক বিমান

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রীর যুগান্তকারী দিক নির্দেশনা এবং বিশেষ আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী সকল সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

দ্বিতীয় কাসা-সি ২৯৫ ডব্লিউ মিডিয়াম ইউটিলিটি বিমান সংযুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পেলো। এই বিমানটি যুদ্ধক্ষেত্রে ছত্রীসেনা অবতরণ, এক স্থান হতে অন্য স্থানে দ্রুত সেনা স্থানান্তর, আকাশ থেকে পর্যবেক্ষণ, কার্গো পরিবহন, ভিআইপি মিশন ছাড়াও অধিক সংখ্যক জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হবে । বিমানটি দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় ত্রাণ ও ওষুধ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের