নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন

স্বতন্ত্র প্রার্থী টিটুর মনোনয়নপত্র আপিল বিভাগেও বৈধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২

ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অপরদিকে টিটুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়া সাধারণ সদস্য প্রার্থী পাঁচ জন ও সংরক্ষিত সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু সোশ্যাল ইসলামী ব্যাংকে ঋণখেলাপি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন আলাবক্স তাহের টিটু। সেখানেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৫ সেপ্টেম্বর ঋণখেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে টিটুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯৮ জন ও নারী ভোটার ৩০৮ জন। মোট ভোট কেন্দ্র ৯টি। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম